NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৩, আহত শতাধিক


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৫:১৩ এএম

>
সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৩, আহত শতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে তিনজনের নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

আগুন লাগার কয়েক ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

 

শনিবার(৪ জুন) রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের ৮ টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা ক্যামিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে ।

আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ওই কন্টেইনার ডিপোতে অবস্হানরত বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ অবস্হায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

স্বেচ্ছাসেবী নেছার আহমদ জানান, বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সে করে অগ্নিদগ্ধদের চমেকে পাঠানো হয়েছে। এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছে। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।

ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব জানান, ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। ওই পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণের খবর পেয়েছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত পাঁচলাইশ থানার উপ- পরিদর্শক (এসআই) শাহ আলম রাত ১টায় বলেন, এরইমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। আহত ভর্তি হয়েছে শতাধিক। পুলিশের ৭ জন ও ফায়ার সার্ভিসের ৩ জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।