NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

অজ্ঞান করে হেনস্তার চেষ্টা, নির্মাতার বিরুদ্ধে সুমির অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:৫৯ পিএম

অজ্ঞান করে হেনস্তার চেষ্টা, নির্মাতার বিরুদ্ধে সুমির অভিযোগ

দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ সুমি।  প্রথম সিনেমাতেই সবার নজর কেড়েছেন এই অভিনেত্রী। সিনেমা ছাড়াও শোবিজের অন্যান্য প্লাটফর্মে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী।

জানা যায়, সেই নির্মাতা তার অফিসে নেশা জাতীয় চকলেট খাইয়ে হেনস্তা করতে চেয়েছিলেন অভিনেত্রীকে। যদিও বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে আসেন সুমি। তবে ওই নির্মাতার নাম প্রকাশ করেননি অভিনেত্রী।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, তিন মাস আগে গুলশানের নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম।

চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন। খাওয়ার ৭-৮ মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি। 

 

5
শাহনাজ সুমি

অভিনেত্রী অভিযোগ করেন, অফিস থেকে বের হওয়ার পরেও তার পিছু নিয়েছিলেন সেই পরিচালক।

তিনি বলেন, ‘অফিস থেকে বের হয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামবো। সে সময় পরিচালক আমার পেছনে এসে বললো, এখনো যাওনি? আসো ভেতরে এসে বসো। আমি বললাম, না আমাকে এখন যেতেই হবে। লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে নামে।
আমাকে বলে, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বললো, আমিও যাব সেখানে। সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাবো বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম।’

 

রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে শোবিজে নাম লেখান সুমি। একই সময়ে অভিনয় করেন সালাহউদ্দিন লাভলুর নাটক ‘সোনার পাখি রুপার পাখি’তে। এটি ছিল তার প্রথম নাটক। এরপর ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন।