NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রবাসীদের বিমানবন্দরে ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:২৮ এএম

>
প্রবাসীদের বিমানবন্দরে ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি

প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে আলাদা জোন করে তাদের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে গণ্য করে সেবা দেওয়ার দাবি তুলেছেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. মাহবুব কবীর মিলন।

সোমবার (১ আগস্ট) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি তুলেন।

ফেসবুক স্ট্যাটাসে মিলন বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এয়ারপোর্টে সম্পূর্ণ ঝামেলামুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। এয়ারপোর্টের নতুন থার্ড টার্মিনালে সম্পূর্ণ আলাদা প্রবাসী জোন বা এলাকা করে সেখানে তাদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রিট করার ব্যবস্থা করা হোক।’

‘দেশের ব্যাংকে তাদের টাকা আসলে বিনা প্রশ্নে খুব দ্রুত টাকা বিলি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রবাস থেকে যেকোনো পরিমাণ টাকা যেন ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারে, প্রয়োজনে আমাদের ব্যাংকের শাখা বা বুথ সেখানে স্থাপনের ব্যবস্থা করা হোক’ যোগ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘গত একমাসে প্রবাসীরা প্রায় দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। তারাই আমাদের আসল ভিআইপি। তাদের কারণেই শান্তিতে ঘুমাতে পারছি আমরা। এই বিপদে আমাদের প্রবাসী ভাই-বোনেরাই আমাদের পাশে আছেন এবং থাকবেন। আল্লাহ তাদের হেফাজত এবং সর্বাঙ্গীণ মঙ্গল করুন।’