NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ধামরাইয়ে ব্রিটেনফেরত ব্যারিস্টারকে গ্রামবাসীর সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

>
ধামরাইয়ে ব্রিটেনফেরত ব্যারিস্টারকে গ্রামবাসীর সংবর্ধনা

ব্রিটেন থেকে ব্যারিস্টারি সনদ লাভ করে দেশে ফেরায় ঢাকার ধামরাইয়ে ব্যারিস্টার খোরশেদ আলমকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

 

এর আগে, সকালের দিকে তিনি দেশে ফেরেন। পরে উপজেলার কালামপুর এলাকা থেকে মোটরসাইকেল বহরে করে তাকে বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। এরপর বিকেলের দিকে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার কয়েকশ মানুষ অংশ নেয়।

এসময় আগতরা সকলেই ব্যারিস্টার খোরশেদ আলমকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সংবর্ধনায় খোরশেদ আলম বলেন, আমি ব্যারিস্টার হয়েছি এলাকাবাসীর সেবার জন্য। আমার পরিবার অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল। আমিও সামনে সেভাবে আপনাদের পাশে থাকবো। আমি সকলের দোয়া-সহযোগিতা চাই।

চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন প্রীতি বলেন, খোরশেদ আমাদের এলাকার গর্ব। সে ব্যারিস্টারি করে এসেছে। এটা আমাদের জন্য পাওয়া। তার মতো করে আরও অনেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে সেই আশা করছি।