NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে পাল্টা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

সেখানে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। আধা ঘণ্টা পর পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

 

একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির বিভিন্ন ইউনিটের আরো নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হচ্ছেন। তারা ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন।