NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:১১ এএম

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি

ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কীর্তি গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এবার ট্রাম্প গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তার পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন। সেই কার্যক্রমের অংশ হিসবে হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফের নাম ঘোষণা করেছেন।

 

 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে তার নির্বাচনী প্রচারের জ্যেষ্ঠ উপদেষ্টা ৬৭ বছর বয়সী সুসি উইলসকে বেছে নিয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার সুসির নাম ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ হলেন সুসি। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি হিসেবে প্রথম ট্রাম্প কোনো কর্মীর নাম ঘোষণা করলেন।

 

বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই।


 

সুসি ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে একত্রে ট্রাম্পের প্রচার কার্যক্রম-সংক্রান্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন তিনি। 

 

সুসি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করবেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি। মূলত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করবেন।

 

 

সূত্র: রয়টার্স