NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

আবারও এক মাসের জন্য মাঠের বাইরে নেইমার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ পিএম

আবারও এক মাসের জন্য মাঠের বাইরে নেইমার

চোট কাটিয়ে এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। তবে গত সোমবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে আবারও চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার পর নেইমার আশা করেছিলেন, গুরুতর কিছু হয়নি। তবে তেমনটা হয়নি।

জানা গেছে এবারও এক মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। 

 

এক বিবৃতিতে নেইমারের ক্লাব আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তাই নেইমারকে এবার ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

গতকাল নেইমারের ক্লাব কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়।

সে মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’

 

চোট কাটিয়ে গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। চোটের কারণে এই মৌসুমে তাকে সৌদি প্রো লিগে নিবন্ধন করায়নি আল হিলাল। আপাতত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি।