NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:১৯ এএম

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন

প্রায় ১৮ বছরের হতে যাচ্ছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরমধ্যে দুটি সংস্করণ থেকে অবসরও নিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের এই লম্বা সময়ে পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়ালেও বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে তাঁর বোলিং অ্যাকশনে।

 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাকিবকে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এই অলরাউন্ডার।


 

ভারত সফরের আগে কাউন্টিতে সামরসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে নয়টি উইকেট নিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস এবং স্টিভ ও'শাগনেসি।

তাঁদের মধ্যে কে সাকিবের অ্যাকশনের রিপোর্ট করেছেন, তা জানা যায়নি।

 

 

দীর্ঘদিনের পেশাদার ক্রিকেটে এই প্রথম অবস্থার মুখোমুখি হতে হলো সাকিবকে। তবে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা থাকছে না। বিষয়টি কেবল কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রেই প্রযোজ্য।

ইংল্যান্ডের ঘরোয়া যে কোনো ধরণের ক্রিকেটে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে।