NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

এবারের চোট বড় কিছু হবে না, আশা নেইমারের


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:১৯ এএম

এবারের চোট বড় কিছু হবে না, আশা নেইমারের

চোট যেন পিছু ছাড়ছে না নেইমারের। দীর্ঘ এক বছরের বেশি সময় পর মাঠে ফিরে আবার চোট পেয়েছেন তিনি। গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

মাঠে ফিরতে না ফিরতেই আবারও চোট পাওয়ায় হতাশ হয়েছেন নেইমার।

সাইড লাইনে বসে তাই হতাশায় সিনগার্ড, পানির বোতল এবং বুট ছুঁড়তে দেখা যায় তাকে। তবে আশার কথা হচ্ছে ঊরুর চোট এতটা গুরুতর নাও হতে পারে বলে জানিয়েছেন তিনি নিজেই। এর আগে হাঁটুর লিগামেন্টের চোট পান তিনি।

 

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নেইমার লিখেছেন, ‘একটা ক্র্যাম্প অনুভব করছি তবে শক্ত আছি।

পরীক্ষা-নীরিক্ষা করব এবং আশা করি তেমন বড় কিছু নয়। এক বছর পর ফিরে এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকও এ বিষয়ে আমাকে আগেই সতর্ক করেছিল। এ কারনেই আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও বেশি সময় খেলতে হবে।

 

এএফসি চ্যাম্পিয়নস লিগে গতকাল ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন নেইমার। তবে আধা ঘন্টার মতো খেলার পরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ৮৪ মিনিটে ঊরুর চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসায় কোনো উন্নতি না হলে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন তিনি।

নেইমারের চোট পাওয়ার দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে আল হিলাল। প্রতিপক্ষ এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন আলেক্সান্দর মিত্রোভিচ।