NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

স্পিনার ছাড়াই রিজওয়ানের নেতৃত্বের অধ্যায় শুরু হচ্ছে


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:৪২ পিএম

স্পিনার ছাড়াই রিজওয়ানের নেতৃত্বের অধ্যায় শুরু হচ্ছে

নতুন অধিনায়কের নেতৃত্বে যেন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বের অধ্যায় শুরু হবে। পথচলার প্রথম ম্যাচেই আবার একাদশ ঘোষণা করেছে ম্যাচ শুরুর একদিন আগে।

সাধারণত টেস্ট সংস্করণে এমনটা এখন প্রায়ই দেখা যায়।

ম্যাচ শুরুর একদিন বা দুই দিন আগে দলগুলো নিজের একাদশ জানিয়ে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও পাকিস্তান তেমন কিছুই করেছিল। আর ইংল্যান্ড তো প্রায় প্রতিটি ম্যাচের আগেই করে। টেস্টের সেই ধারাবাহিতকা বজায় রেখে এবার একদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ ঘোষণা করেছে।

 

প্রায় এক বছর ওয়ানডে খেলতে নামা পাকিস্তান আবার একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেয়নি। মেলবোর্নে ৪ পেসার নিয়ে মাঠে নামবে রিজওয়ানের নেতৃত্বাধীন দল। সেই চার পেসার হচ্ছেন- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। ২ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার হাসনাইন।

তার সঙ্গে একই সময়ের ব্যবধানে ফিরেছেন ব্যাটার কামরান গুলামও।

 

সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ খেলেছিল পাকিস্তান। এক বছর পর আবারও ওয়ানডে খেলতে নেমে পাঁচ পরিবর্তন এনেছে দলে। এতে করে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে ওপেনার সাইম আইয়ুব ও অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। অন্য ব্যাটাররা হচ্ছেন-আবদুল্লাহ শফিক, বাবর আজম, রিজওয়ান, সালমান আগা।

 

পাকিস্তানের একাদশ-

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, সালমান আগা, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।