NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘বোলার’ মোসাদ্দেকের রেকর্ডময় দিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
‘বোলার’ মোসাদ্দেকের রেকর্ডময় দিন

মোসাদ্দেক হোসেন জাদু দেখালেন! হ্যাঁ, জাদুই তো। এই তো কিছু সময় আগেও একাদশে তার মূল পরিচয় ছিল ব্যাটসম্যান হিসেবে, মাঝে অধিনায়ক বোলিংয়ে বৈচিত্র্য আনতে চাইলে হয়ত তাকে দিয়ে এক-দুই ওভার বোলিং করাতেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই মোসাদ্দেকই পুরোদস্তুর বোলার বনে গেলেন।

অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংসের শুরুতেই বল তুলে দেন মোসাদ্দেকের হাতে। প্রথম বলেই অধিনায়কের তালুবন্দি করে জিম্বাবুয়ের ওপেনার রেজিস চাকাভাকে ফেরান তিনি। সেই ওভারের শেষ বলে আগের ম্যাচে ৬৭ রানের বিস্ফোরক ইনিংস খেলা মাধেভেরেকে ৪ রানে সাজঘরের পথ চেনান তিনি।

নিজের পরের তিন ওভারে আরও ৩ উইকেট তুলে নেন মোসাদ্দেক। কোটার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট পান এই অফ স্পিনিং অলরাউন্ডার। এই ম্যাচের আগে ১৯ টি-টোয়েন্টি খেলে ৭ উইকেট পেয়েছিলেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের মাধ্যমে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মোসাদ্দেক। সিরিজের প্রথম ম্যাচে ৩ ওভার বোলিং করে ২১ রান খরচায় ১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

পাঁচ উইকেট প্রাপ্তির দিনে মোসাদ্দেকের রেকর্ড নামা

> আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান
> আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডানহাতি স্পিনারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান
> টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান
> প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম বলে উইকেট
> প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ২ উইকেট
> আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট
> টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং পরিসংখ্যান
> চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে পাঁচ উইকেট