NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মিমির চৌদ্দ শাকের ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ১১:৫৮ এএম

মিমির চৌদ্দ শাকের ভিডিও ভাইরাল

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ দেশের রয়েছে তার অসংখ্য ভক্ত। সেই ভক্তের সংখ্যা আরো বেড়েছে এ বছর শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় কাজ করে। নতুন করে আলোচনাও শুরু হয়েছে।

তবে শুধু অভিনয়ই নয়, রাজনীতির মাঠেও সরব এই তারকা।

 

পুরো দস্তুর এই অভিনেত্রী মিমি একদিকে যেমন পশুপ্রেমী, তেমনই আবার তার বাগান করার শখও রয়েছে। নানা ধরনের ফুলের গাছ রয়েছে তার। এবার তিনি চাষ করলেন চৌদ্দ শাক।

সম্প্রতি এক ভিডিও পোস্ট করে এমনটা নিজেই জানালেন অভিনেত্রী।

 

কালীপূজার আগের দিন প্রতিটি বাড়িতে চৌদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চৌদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। ভূত চতুর্দশীর দিন প্রতিটি বাড়িতে এই নিয়ম পালন করা হয়।

তা তিনি তারকা হন কিংবা আম-জনতা। তেমনই ভূত চতুর্দশীর সব নিয়ম পালন করছেন মিমি চক্রবর্তী।

 

মিমি নিজের বারান্দাতেই চাষ করলেন চৌদ্দ শাক। সেই ভিডিও সবার সঙ্গে শেয়ার করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে নিজের বাগান থেকে শাক তুলছেন নায়িকা।

ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘নিজের লাগানো চৌদ্দ শাক নিয়ে মাতামাতি।’ তার ভিডিও দেখে উচ্ছ্বসিত দর্শকও।

 

সিনেমার শুটিং, পরিবার আর নিজের পোষ্যদের নিয়েই তার জগত্‍। নিজের মতোই জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরিই তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু করবেন।