NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লেবাননে যুদ্ধবিরতি কাঠামো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৪৯ পিএম

লেবাননে যুদ্ধবিরতি কাঠামো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আলোচনা করছে, যেখানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েলের সরকারি রেডিওকে বুধবার তিনি বলেন, ‘আলোচনা চলছে, তবে এখনো সময় লাগবে।’

এ ছাড়া ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে মন্ত্রীদের সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তরে সরিয়ে নেওয়া, লেবাননের সেনাবাহিনীকে সীমান্তে মোতায়েন করা, যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ব্যবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো হুমকি দেখা দিলে তারা যেন পাল্টা পদক্ষেপ নিতে পারে।

 

কোহেন এর আগে গোয়েন্দামন্ত্রীও ছিলেন। তিনি আরো বলেন, ‘গত কয়েক মাসে, বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাবাহিনীর কার্যক্রমের জন্যই ইসরায়েল শক্ত অবস্থানে এসেছে। কারণ হিজবুল্লাহর পুরো নেতৃত্বকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং হিজবুল্লাহর দুই হাজারের বেশি সন্ত্রাসী স্থাপনা ধ্বংস করা হয়েছে।’

এদিকে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ও বিশেষ দূত আমোস হকস্টেইন বুধবার ইসরায়েলে যাচ্ছেন।

তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির শর্তাবলির বিষয়ে নেতানিয়াহু ও অন্য ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

 

এই যুদ্ধ গত মাসের শেষের দিকে শুরু হয়। এর আগে প্রায় এক বছর ধরে সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে স্বল্প মাত্রার সংঘর্ষ চলে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ শুরু করে নেতানিয়াহুর সরকার।

সেই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে এই যুদ্ধের কারণে অন্তত এক হাজার ৭৫৪ জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যদিও তথ্যের ঘাটতির কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরুর পর তাদের ৩৭ জন সেনা নিহত হয়েছেন।

 

সূত্র : এএফপি