NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ মনে করেন কমলা হ্যারিস


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৫ পিএম

ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ মনে করেন কমলা হ্যারিস

ট্রাম্প একজন ফ্যাসিস্ট, এমনটি বিশ্বাস করেন কমলা হ্যারিস। মার্কিন মিডিয়া সিএনএনের একটি অনুষ্ঠানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার এই বিশ্বাসের কথা বলেছেন। 

কমলা হ্যারিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি বিশ্বাস করেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি।’ বিশেষ করে ট্রাম্প হিটলারের প্রশংসা করেন এই প্রতিবেদন সামনে আসার পর তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করেন বলে জানিয়েছেন।

 

 

হ্যারিস বলেছেন, যে মানুষরা ট্রাম্পকে সবচেয়ে ভালো করে জানেন, তাদের কথা বিশ্বাস করা উচিত। ট্রাম্পের আমলের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা, ভাইস প্রেসিডেন্টসহ অনেকের কথা উদ্ধৃত করে হ্যারিস বলেছেন, তারা স্পষ্টভাবে বলেছেন, ট্রাম্প মার্কিন সংবিধান অবমাননার জন্য দায়ী। তারা বলেছেন, ট্রাম্পকে আর প্রেসিডেন্ট করা উচিত নয়।

হ্যারিস বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমেরিকার নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে ট্রাম্প বিপজ্জনক।

 

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সময় দীর্ঘদিন ধরে চিফ অফ আর্মি স্টাফের পদে থাকা জন কেলি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হিটলারের খোলাখুলি প্রশংসা করতেন। তিনি বলতেন, হিটলার অনেক ভালো কাজও করেছেন। হিটলারের যেমন সেনানায়ক ছিল, তেমনই সেনানায়ক দরকার বলে তিনি মনে করতেন।

ট্রাম্প অবশ্য সামাজিক মাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেছেন, কেলি গল্প বানিয়েছেন।