NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা, দাবি হিজবুল্লাহর


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৫ পিএম

৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা, দাবি হিজবুল্লাহর

চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে তাদের মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার সংগঠনটি এই তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ।

যা বর্তমানে জনে ৭০ জনে দাঁড়িয়েছে।

 

তবে কোন সময়ে ইসরায়েলি সেনারা নিহত হন তা উল্লেখ করা হয়নি। অন্যদিকে ইসরায়েল বলেছে, তারা স্থল অভিযান শুরু করার পর থেকে লেবাননের অভ্যন্তরে প্রায় ২০ জন সেনা হারিয়েছে এবং উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ হামলায় প্রায় ৩০ জন সেনাকে হারিয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননের ৩ সেনা নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা। ইসরায়েলি হামলায় আহতদের সরিয়ে নেওয়ার সময় দক্ষিণ লেবাননে লেবানিজ সেনাদের ওপর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

 

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন কর্মকর্তাসহ ওই ৩ সেনা নিহত হন। আল জাজিরার সাংবাদিক ইমরান খান লেবানন থেকে তিনি জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ১৩ জন লেবানিজ সেনা নিহত হয়েছেন।

 

গতরাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করেছে, কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। অপর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও হোমসে ইসরায়েলি সামরিক হামলায় একজন সিরিয়ান সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সূত্র : আলজাজিরা, রয়টার্স