NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দিন-দুপুরে গাড়ি আটকে ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ১১:১২ পিএম

দিন-দুপুরে গাড়ি আটকে ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি আটকিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মো. মনির পালোয়ান নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম।

তিনি বলেন, ২০ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির গাড়ি থামিয়ে সেলসম্যানকে দেশীয় অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত একাধিক মামলার আসামি মো. মনির পালোয়ানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এই ঘটনার দিন নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হই। যখন মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছাই তখন রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে। এর মধ্যে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে।

এসময় তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেট থেকেও টাকা নিয়ে চলে যায়।

 

সাইফুল ইসলাম বলেন, ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।