NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

হানিফ সংকেতের জন্মদিন আজ


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ১১:০৫ পিএম

হানিফ সংকেতের জন্মদিন আজ

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক একুশে পদকপ্রাপ্ত হানিফ সংকেতের জন্মদিন আজ। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ৬৫ পেরিয়ে ৬৬ বছরে পা রাখলেন তিনি।

উপস্থাপনার মাধ্যমে দেশব্যাপী সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান দখল করে নিয়েছেন হানিফ সংকেত।

নব্বইয়ের দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি তার কথার জাদুতে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের।

 

হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ১৯৮৯ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক, রচয়িতা এবং পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।

‘ইত্যাদি’তে হাস্যরসের পাশাপাশি সমাজের নানা প্রচলিত অসংগতির কথা ফুটিয়ে তোলেন হানিফ সংকেত।

 ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন তিনি।