NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন’, আরো যা বললেন বিএনপি নেতারা


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৮ পিএম

‘রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন’, আরো যা বললেন বিএনপি নেতারা

সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল খোন্দকার, বিএনপি নেতা আবুল হোসেন, হাফিজুর রহমান, হাসান খোন্দকার, যুবনেতা নুরুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, দুলাল হোসেন, মাসুদ রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা,  সাব্বির খোন্দকার, মেহেদী হাসান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বারিক খোন্দকার বলেন, ‘রাষ্ট্রপতি মিথ্যাচার করে শুধু শপথ ভঙ্গ করেননি, শহীদদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্র করছেন তিনি।’

 

তপন গোস্বামী বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, দ্রুত তাকে পদত্যাগ করতে হবে।

কোনোভাবেই তাকে আর রাষ্ট্রপতি পদে দেখতে চাই না।’