NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গলাচিপায় বাংলাদেশ ব্যাংকের জাল টাকা প্রতিরোধে ওয়ার্কসপ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

গলাচিপায় বাংলাদেশ ব্যাংকের জাল টাকা প্রতিরোধে ওয়ার্কসপ

 

 

সম্রাট লিওন তালুকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: দেশের প্রান্তিক পর্যায়ে মুদ্রা বিশেষ করে নকল টাকা চিহিৃত করন এবং আসল টাকা চেনা বিষয়ে গলাচিপা উপজেলার সকল ব্যাংক, বীমা, এনজিও, অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তি, সুধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষন শীল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পটুয়াখালী সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সমির চন্দ্র কর্মকার। প্রধান আলোক ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-ম্যানেজার (করেন্সী) বরিশাল নিখিল চন্দ্র শীল ও সহকারী পরিচালক আতিকুর রহমান, (ব-বি,বি) প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. ইব্রাহিম মোল্লা, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাংবাদিক ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রূপালী ব্যাংক ব্যবস্থাপক আ. রাজ্জাক, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক গলাচিপা তাওহিদুল ইসলাম। ওয়ার্কসপে জাল-নোট সনাক্ত করনের নানাবিধ টেকনিকাল বিষয় গুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা সহ জালিয়াতি চক্রের ও জাল টাকার বাহক প্রস্ততকারী বাজার জাত বিষয়ে আইনি দিক ও শাস্তি বিষয়ে অবগতি করা হয়। এছাড়া জাল টাকা বিরুদ্ধে গণ-সচেতনতার জন্য বিভিন্ন সুপারিশ মালা দেয়া হয়।