NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ফ্রান্সের জার্সিতে সব ম্যাচ খেলতে চান না এমবাপ্পে


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০৯:২০ এএম

ফ্রান্সের জার্সিতে সব ম্যাচ খেলতে চান না এমবাপ্পে

ইউরোপের শীর্ষে লিগগুলোতে ম্যাচের ঠাসা সূচির কারণে জাতীয় দলের গুরুত্বহীন ম্যাচগুলোতে খেলতে আগ্রহী নন অনেক ইউরোপীয় তারকারা। তার মধ্যে এবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণ ম্যাচের সংখ্যাও বেড়েছে। এবার নেশনস লিগের গুরুত্বহীন ম্যাচগুলোতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন ফরাসি তারকা এমবাপ্পেও।

চোট কাটিয়ে ফিরলেও আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের ক্যাম্পে যোগ দেননি এমবাপ্পে।

নিজেকে ফিট রাখতে বিশ্রামে রয়েছেন ফরাসি অধিনায়ক। জানা গেল চোট ঝুঁকি কমাতে ফ্রান্সের হয়ে বেছে বেছে খেলতে চান এই তারকা।

 

সম্প্রতি ফ্রান্সের ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মার্কেতো জানিয়েছে, ফ্রান্সের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চান বলে কোচ দিদিয়ের দেশমকে নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন এমবাপে। রিয়ালের হয়ে দারুণ কিছু করে ব্যলন ডি'অর জিতেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তাই ২০২৫ সালে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার কথা জানিয়েছেন কোচকে।

 

চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সবমিলিয়ে ১১ ম্যাচে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। আন্তর্জাতিক বিরতিতে এবার তাকে ছাড়া এরমধ্যেই ইসরায়েলের সঙ্গে একটি ম্যাচ খেলেছে ফ্রান্স। সেই ম্যাচ তারা জিতেছে ৪-১ জিতেছে তারা।

আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে নামবে দলটি।