NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার


ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বাগড়ি বাশতলা গ্রামের মল্লিকবাড়ি থেকে রুস্তুম মল্লিক (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকা মোহাম্মদ মল্লিকের ছেলে। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে শ^াসকাশসহ নানা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সকালে স্বজনদের কাছে টাকা চাইলে এ নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। পরে তার স্ত্রী নাতনি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে এ সুযোগে দুপুরে ফাঁকা ঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে উঠানে কাতরালে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথকিম চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করলে শেবাচিমে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরনরে প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।