NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আমেরিকার আদালতে বড় ধাক্কা খেল গুগল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৪ এএম

আমেরিকার আদালতে বড় ধাক্কা খেল গুগল

অ্যানড্রয়েড ফোনে গুগলের একচেটিয়া বাজার নিয়ে সরব হলো আমেরিকার আদালত। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালতটি। এর আগেও গুগল সার্চ ইঞ্জিন নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল আমেরিকার আরেকটি আদালতের বিচারক। এদিন আদালতের জুরি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে সওয়াল করেছে।

 

অ্যানড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামানোর ক্ষেত্রে গুগল নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে ফোন কম্পানিগুলোকে। তিন বছরের জন্য কম্পানিগুলো ফোনে গুগলের তৈরি অ্যাপই কেবলমাত্র ‘বাই ডিফল্ট’ হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ, ওই অ্যাপগুলোই ফোনে ‘ইন-অ্যাপ’ হিসেবে ব্যবহার করা যাবে। গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সংস্থাগুলো এই সুযোগ পায় না।

এই ব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়েছে আমেরিকার আদালত।

 

 

গুগল আর টিকটকের প্রতিযোগিতা

বিচারক একটি তিন সদস্যের পর্যবেক্ষক দল তৈরি করার নির্দেশ দিয়েছেন। যারা গুগল আগামীদিনে একই কাজ করছে কি না, তার দিকে নজর রাখবে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই রায় কার্যকর হবে বলে জানিয়েছে আদালত।

কিছু কিছু ক্ষেত্রে ১ জুলাই পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। গুগল যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে এবং প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো যাতে সমান সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছে আদালত।

 

বিশ্বের প্রায় ৭০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন। সেখানে গুগলের একচেটিয়া বাজার। সার্চ ইঞ্জিন থেকে অ্যাপ সর্বত্রই গুগলের আধিপত্য।

গুগল জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে। আদালতের রায় যদি কার্যকর করতে হয়, তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা এবং গোটা বিশ্বে ছড়িয়ে থাকা উপভোক্তাদের ওপর। কারণ এই পরিবর্তন করতে গেলে বিপুল বদল ঘটাতে হবে।

 

গুগলের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যানি মুলহল্যান্ড জানিয়েছেন, ‘আমরা আপিল করবো। ব্যবহারকারীদের যাতে সুবিধা আমরা সেভাবেই কাজ করবো। উপভোক্তাদের সমস্যার মুখে ফেলতে চাই না আমরা।’

অ্যানড্রয়েড সংস্থাগুলোকে এখন একটি শর্ত দেয় গুগল। হোম পেজে তাদের অ্যাপ স্টোর রাখতে হবে এবং গুগল অ্যাপগুলি প্রি ইনস্টল করতে হবে।