NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা : ইরান সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন : পুলিৎজার জিতলেন দুই ভারতীয় সাংবাদিক ‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা
Logo
logo

শুক্রবার পুতিন ও পেজেশকিয়ানের বৈঠক


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ১২:৫৭ পিএম

শুক্রবার পুতিন ও পেজেশকিয়ানের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন। তুর্কমেনিস্তানে একটি ফোরামে যোগ দেওয়ার সময় দুই নেতার বৈঠকটি হবে। পুতিনের এক জ্যেষ্ঠ সহকারী সোমবার এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রনীতিবিষয়ক পুতিনের সহকারী ইউরি উশাকভ এদিন সাংবাদিকদের জানান, পুতিন ও মাসুদ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে এক তুর্কমেন কবির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় বৈঠক করবেন।

 

উশাকভ বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে হঠাৎ করে তীব্র হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলাপের জন্য এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ওই অনুষ্ঠানে মধ্য এশিয়ার দেশগুলোর নেতারা অষ্টাদশ শতকের কবি মাগতিমগুলির ৩০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একত্র হবেন। তবে পুতিনের এই সফর আগে ঘোষণা করা হয়নি।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন ইরান সফর করে মাসুদ পেজেশকিয়ান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বৈঠক করেন।

 

ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ানের এই বৈঠক এমন এক সময় হচ্ছে, যখন ইসরায়েল লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে তীব্র বোমাবর্ষণ চালাচ্ছে এবং রাশিয়া তাদের কিছু নাগরিককে সেখান থেকে সরিয়ে নিয়েছে। রাশিয়ার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং পশ্চিমা সরকারগুলো তেহরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে। তেহরান অবশ্য বারবার সে অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে মাসুদ পেজেশকিয়ানও এই মাসে রাশিয়ায় সফর করবেন।

সেখানে তার উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। সেই সফরেও তিনি পুতিনের সঙ্গে আরো আলোচনা করবেন।

 

সূত্র : এএফপি