NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সন্তান প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিলেন কমলা


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০১:০৪ পিএম

সন্তান প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিলেন কমলা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁর নিজের গর্ভজাত সন্তান না থাকা নিয়ে প্রতিপক্ষ দল রিপাবলিকান পার্টির আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন।  কমলা তাঁর স্বামী ডগ এমহফের আগের সংসারের দুই সন্তান কোল ও এলার সঙ্গে হৃদ্যতার কথা জানিয়ে বলেছেন, ‘আমরা রক্তের  এবং ভালোবাসার সম্পর্কে পরিবার পাই। আমার দুটোই আছে। গত রবিবার ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাকাবি স্যার্ন্ডাসের সঙ্গে আলাপকালে কমলা এসব কথা বলেন।

 

গত সেপ্টেম্বরে আরকানস অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স কমলাকে আক্রমণ করে বলেছেন, কমলা নম্র নন। কারণ তাঁর নিজের কোনো সন্তান নেই। হাকাবি দাবি করেন, তাঁর সন্তান থাকায় তিনি নম্র থাকতে পারেন।

হাকাবির এমন আক্রমণের জবাব দিতে গিয়ে কমলা বলেন, কোল ও এলাকে প্রাণ দিয়েই ভালোবাসেন তিনি।

তারা তারই শিশু। তিনি মনে করেন, পরিবার বহুভাবেই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর এক মাসের কম সময় রয়েছে। নির্বাচন ঘিরে জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে জনসভার পাশাপাশি  টেলিভিশন, রেডিও, পডকাস্টে বক্তব্য দেওয়া বেছে নিচ্ছেন কমলা। বিভিন্ন জরিপে ট্রাম্প ও কমলা জনপ্রিয়তায় কাছাকাছি রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে  দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র : দ্য গার্ডিয়ান, এএফপি