NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১১:১২ এএম

ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফাতে অবস্থিত কারমেল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া তাইবেরিয়াসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নিমরা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। খবর আল জাজিরার।

রোববার ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর এসব হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

 

হাইফার কাছাকাছি বসবাস করেন এমন একজন ইসরায়েলি নাগরিক জানিয়েছেন, তিনি ভয়াবহ শব্দ শুনতে পেয়েছেন। পরবর্তীতে তিনি রেডিওর খবরে জানতে পেরেছেন যে, ওই এলাকায় হামলা চালানো হয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননের ২৫টি গ্রাম থেকে লোকজনকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন নির্দেশনার পর ধারণা করা হচ্ছে যে, ইসরায়েল সেখানে স্থল অভিযান আরও বিস্তৃত করছে।

 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই বলেন, হৌলা, মেইস এল-জাবাল এবং বিলদা এলাকার লোকজনকে তাদের বাড়ি-ঘর ছাড়তে হবে অথবা নিজেদের জীবনকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে হবে।

  •  

তিনি বলেন, দক্ষিণের দিকে যাবেন না। তিনি আরও বলেন, লেবাননের বাসিন্দাদের উত্তরে আওয়ালি নদীর দিকে যেতে হবে। গত এক বছরে দক্ষিণ লেবাননের বেশ কিছু তালিকাভুক্ত গ্রামে বার বার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে কাফার কিলায় যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।