NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ সােসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১১:০৮ পিএম

মৌলভীবাজারের  কুলাউড়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ সােসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সােসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের (ইনক) সহযােগিতায় মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাদুর্গত ২শ’ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টাবর) দুপুরে উপজলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. মহিউদ্দিন।

 

 

উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মাে. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক জসিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিলাগাঁও ইউপির চেয়ারম্যান মাে. আব্দুল মালিক, উপজলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাে. সাইফুল ইসলাম খান, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মাে. আব্দুল কুদ্দুস, ময়নুল হক পবন ও আলাউদ্দিন কবির প্রমুখ।

এ সময় ২শ’ পরিবারের মধ্যে নগদ ১ হাজার করে মােট ২ লাখ টাকা উপহার দেওয়া হয়।