NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

আর্সেনাল এই মৌসুমে লিগ জিতবে, বিশ্বাস সাকার


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১২:১৮ পিএম

আর্সেনাল এই মৌসুমে লিগ জিতবে, বিশ্বাস সাকার

সর্বশেষ মৌসুমের অধিকাংশ সময় শীর্ষে থেকেও শেষ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছে আর্সেনাল। শুধু সর্বশেষ মৌসুমেই নয়, এর আগের মৌসুমেও গানারদের নাকের ডগা থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ টানা ৪ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটির কাছে শিরোপা হারালেও এবার সেই দৃশ্যে পাল্টাতে চায় আর্সেনাল। গতকাল চ্যাম্পিয়নস লিগে জয় পাওয়ার পর এমনটাই জানিয়েছেন বুকায়ো সাকা।

পিএসজির বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ইংল্যান্ডের উইঙ্গার জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার এটাই সেরা বছর।

 

লিগে সর্বশেষ ২০০৪ সালে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। দীর্ঘ ২০ বছরের অপেক্ষা ঘোচানোর আশা ব্যক্ত করে সংবাদমাধ্যম সিবিএসকে সাকা বলেছেন, ‘আমাদের ওপর খুব বেশি চাপ দিতে চাই না। তবে আমি মনে করি, এটাই সঠিক বছর (চ্যাম্পিয়ন হওয়ার)।

সর্বশেষ দুই বছর আমরা জয়ের কাছাকাছি ছিলাম। (শিরোপা জয়) আমরা কাছাকাছি আছি। আশা করি, এই বছর হবে।’

 

এবারের লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে সিটি। আর ১৫ পয়েন্টে শীর্ষে লিভারপুল। লিগের পুরোটাই বাকি থাকলেও সাকা মনে করছেন, শেষ পর্যন্ত তারাই শীর্ষে থাকবেন। তিনি বলেছেন, ‘এই মৌসুমে আমি জিততে চাই। অবশ্যই, নিজের ওপর প্রচুর বিশ্বাস আছে।
নিজেদের ওপর বিশ্বাস আছে। বিশ্বাস করি আমরা শীর্ষ পর্যায়ের দল। পিএসজির বিপক্ষে আজ (গতকাল) রাতে আমরা তেমনি পারফরম্যান্স করেছি।’