NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুরের সম্পদের খোঁজে দুদক


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৯:৪৩ পিএম

রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুরের সম্পদের খোঁজে দুদক

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র  এসব তথ্য নিশ্চিত করেছে।


 

অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এমদাদ, ইঞ্জিনিয়ার মো. আজম আলী পরস্পর যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

মোস্তাক ও তার স্ত্রীর রাজধানীতে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। 

 


 

অন্যদিকে ২০১৯ সালের ৭ নভেম্বর রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে ৪৮ কোটি ৮৪ লাখ টাকার বৈদ্যুতিক মাল ক্রয়ের জন্য আহ্বানকৃত টেন্ডারে এডেক্স করপোরেশন লিমিটেড আই খায়রুল কবির রানা (কেকেআর-এই) এর কাগজপত্রে ভুল থাকা সত্ত্বেও তাদের কাজ দেওয়া হয়। টেন্ডারের স্পেসিফিকেশনের মধ্যে লাইটের অরিজিন ইউরোপ, জার্মান ও হল্যান্ডের শর্ত থাকলেও এডেক্স করপোরেশন লিমিটেড চায়না ব্র্যান্ডের লাইট সরবরাহ করে। 

এ ছাড়া দুদকের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে রংপুর শহরে দোকান থেকে কর আদায়, লাইসেন্স প্রদান, ডিজিটাল সেবা প্রদানেও ব্যাপক দুর্নীতি তথ্য-প্রমাণ পাওয়া গেছে।