NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলার অভিযোগ


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১২:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ওপর হামলা ও তাকে বহনকারী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হামলার শিকার হন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল।

কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল করেন। 
  
তাহেরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, ‘নিরাপত্তার হুমকি থাকায় আমাদের আয়োজন স্থগিত করা হয়। গাড়ি নিয়ে কাউতলী যাওয়ার পথে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা বরাবর সড়কে পৌঁছলে মাদরাসার ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করেন।’ বিষয়টি সদর থানা পুলিশকে তিনি অবহিত করেছেন।
এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দেবেন।
 
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, যদি সেটা না করা হয় তাহলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন রাত সাড়ে ৮টার দিকে জানান, এ বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। তবে তাহেরী হামলার শিকার হয়েছেন বলে মোবাইল ফোনে কল করে অভিযোগ করেছেন।