NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুই ‘প্রধান অস্ত্র’ ছাড়াই বাংলাদেশের মুখোমুখি জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১১ পিএম

>
দুই ‘প্রধান অস্ত্র’ ছাড়াই বাংলাদেশের মুখোমুখি জিম্বাবুয়ে

শেষবার যখন বাংলাদেশের মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে তখন টেন্ডাই চাতারা আর ব্লেসিং মুজারাবানি ছিলেন দলটির অন্যতম দুই অস্ত্র। দুইয়ের বোলিং নৈপুণ্যে একটা টি-টোয়েন্টি জিতেছিল জিম্বাবুইয়ানরা। তবে বাংলাদেশের বিপক্ষে আসন হোম সিরিজে তাদের ছাড়াই নামতে হচ্ছে দলটিকে। চোটের কারণে দুই পেসারকে পাচ্ছে না স্বাগতিকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। তবে দলটির জন্য দুঃসংবাদ বয়ে এনেছে দুই পেসারের চোট। দেশের মাটিতে অনুষ্ঠিত এই বাছাইপর্বে দুই ম্যাচ খেলার পর কলারবোনে চোট পান এর আগ পর্যন্ত ৪ উইকেট শিকার করা চাতারা। এরপর আর টুর্নামেন্টেই খেলতে পারেননি তিনি। টুর্নামেন্টে চার ম্যাচ পর উরুর চোট ছিটকে দেয় মুজারাবানিকেও। ফলে ৪ ম্যাচে ৫ উইকেট পাওয়া তিনিও আর খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইপর্বে।

সেই টুর্নামেন্টের পর এবার বাংলাদেশ সিরিজেও খেলতে পারছেন না দুই পেসার। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার টানাকা চিভাঙ্গা। এই দুইজন বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেছিলেন চাতারা আর মুজারাবানির বিকল্প হিসেবে। 

জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফর। আগামীকাল ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট একই ভেন্যুতে পরের দুই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাদাকাদজা, রায়ান বার্ল, রেজিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, লুক জংউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রিচার্ড এনগারাভা, টনি মুনিওঙ্গা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা।