NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১৪৮, এখনো নিখোঁজ ৫৯


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৭ পিএম

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১৪৮, এখনো নিখোঁজ ৫৯

নেপালে বন্যায় রবিবার এখন পর্যন্ত অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৫৯ জন। এদিন বন্যাকবলিত রাজধানীর বাসিন্দারা নিজেদের কাদামাখা ঘরে ফিরে এক ধ্বংসযজ্ঞ দেখতে পায়। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

এ বন্যায় কাঠমাণ্ডুর সব এলাকা প্লাবিত হয়েছে। সেখানে রাজধানীর মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শহরকে নেপালের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা মহাসড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

একটি নদীর তীরে বস্তিতে বাস করেন কুমার তামাং (৪০)।

তিনি এএফপিকে জানান, তিনি ও তার পরিবার শনিবার দিবাগত রাতে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। তাদের ঝুপড়িতে পানি ঢুকে পড়েছিল। রবিবার তিনি বলেন, ‘আজ সকালে ফিরে এসে দেখি সব কিছুই অন্যরকম লাগছে। আমরা ঘরের দরজা পর্যন্ত খুলতে পারিনি, কাদা আটকে ছিল।
গতকাল আমরা ভেবেছিলাম, পানিতে ডুবে মরব, আর আজ পানি নেই পরিষ্কার করার।’

 

 

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে ১২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৬৩ জন নিখোঁজ রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষি রাম তিওয়ারি এএফপিকে জানান, বেশ কয়েকটি মহাসড়ক ধ্বংসাবশেষের কারণে বন্ধ হয়ে গেছে, যেগুলো খোলার জন্য বুলডোজার ব্যবহার করা হচ্ছে এবং এর ফলে কাঠমাণ্ডু দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

দেশটির আবহাওয়া দপ্তর কাঠমাণ্ডু পোস্ট পত্রিকাকে জানিয়েছে, রাজধানী যে উপত্যকায় অবস্থিত, সেখানে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এটি ১৯৭০ সাল থেকে কাঠমাণ্ডুতে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত বলে পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এএফপির তথ্য অনুসারে, দক্ষিণ এশিয়ার বার্ষিক বৃষ্টিপাতের ৭০-৮০ শতাংশ বর্ষা মৌসুমে হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি বছর নেপালে বৃষ্টিজনিত দুর্যোগে ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে বৃষ্টিসংক্রান্ত দুর্যোগ সাধারণ ঘটনা হলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে।