NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ১১:৩৮ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

আগামী ১ অক্টোবর থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্থান পরিবর্তন হচ্ছে। এর নতুন ঠিকানা হচ্ছে,  ৩১-১০ ৩৭তম অ্যাভিনিউ, স্যুইট- ২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের কনস্যুলেট অফিস থেকে বাপসনিউজকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার খুবই সন্নিকটবর্তী।

আগামী ১ অক্টোবর নতুন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার কর্মকর্তা-কর্মচারীসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধাসহ পূর্ণরূপে সক্রিয় থাকবে। বাংলাদেশ কনস্যুলেট সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনুস্যলেট জেনারেলের ওয়েবপেজ (www.bdcgny.org) ও ফেসবুক একাউন্ট Consulate General of Bangladesh, New York)  ফলো করতে আন্তরিকভাবে অনুরোধ করা হলো।