NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নতুন ‍লুকে শাকিব খান


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২০ এএম

নতুন ‍লুকে শাকিব খান

দেশের সবচেয়ে বড় তারকা তিনি। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের মিছিল, আয়ের তাণ্ডব। সর্বশেষ ‘তুফান’ দিয়ে সুনামি তুলেছেন দর্শক হৃদয়ে। এবার নতুন লুকে ধরা দিলেন কিং খান শাকিব খান।

আর তার এই লুক সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

 

সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না। মুখভর্তি দাঁড়ি, পরে আছেন ক্যাপ, চোখে আবার রোদচশমা।

ঠিক এভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন। আর এটি তুলেছেন চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত নায়ক আলেকজান্ডার বো।

 

শাকিব খান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে অ্যালেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয়।

সেখানে শাকিবকে দেখে অ্যালেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন।

 

5
বিমানবন্দরে আলেকজেন্ডার বো’র সঙ্গে শাকিব খান

তবে হঠাৎ এই ব্যতিক্রমী লুকের রহস্য কী? শাকিবের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলছেন, নতুন সিনেমার জন্যই শাকিবের এই লুক। তার আসন্ন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পাল।

এর আগে ‘প্রিয়তমা’ সিনেমাটিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মাণ করা হবে বরবাদ। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমাটির ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা।