NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশের চাই ৩৫৭, ভারতের ৬ উইকেট


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৭ এএম

বাংলাদেশের চাই ৩৫৭, ভারতের ৬ উইকেট

চাপে থেকেই চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় এখনো ৩৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান। আগামীকাল অধিনায়ক নাজমুল হোসেন ৫১ ও সাকিব  আল হাসান ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।

 

তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্রুতগতিতে রান তুলতে থাকে। সেঞ্চুরি করেন রিশভ পান্ত। এই উইকেটরক্ষক-ব্যাটার ১০৯ রান করে আউট হন। পরে শতকের দেখা পান শুভমান গিল।

১১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ফলে বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য দাঁড়ায়।

 

রান তাড়ায় নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম।

চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারাতে দেননি তারা। তবে দিনের শেষ সেশনের শুরুতেই ভাঙে উদ্বোধনী জুটি। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জাকির। কিছুক্ষণ পর আউট হন সাদমানও। ৬৮ বলে ৩৫ রান করে বিদায় নেন তিনি।

 

তিনে নেমে নাজমুল এক প্রান্ত ধরে খেলেন। তার সাবলীল ব্যাটিংয়ের সুবাদে সচল ছিল দলের রানের চাকা। কিন্তু সুবিধা করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।