NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে জার্মানির মেয়েরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে জার্মানির মেয়েরা

স্পোর্টস ডেস্ক: এবারের উয়েফা ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির কাছে হেরে ফের স্বপ্নভঙ্গ হলো ফ্রান্সের মেয়েদের। বুধবার রাতে বাকিংহ্যামশায়ারে ফ্রান্সের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে জার্মানি। দলটির হয়ে দুইটি গোলই আসে আলেকসান্দ্রা পপের পা থেকে।

ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখা জার্মানি এগিয়ে যায় ৪০তম মিনিটে; পপের দারুণ ভলিতে। ৪৪তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। জার্মানির গোলরক্ষক মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে গোলপোস্ট থেকে ফিরে আসে বল জালে জড়ায়।

বিরতির পর দারুণ এক গোলে ফ্রান্সের স্বপ্ন ভেঙ্গে দেন পোপ। বক্সে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে নেয় রেকর্ড আট বারের চ্যাম্পিয়নরা।

 

আগামী রবিবার (৩১ জুলাই) ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানির মেয়েরা।