NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৪ পিএম

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটি লেবাননকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম বেকা জেলার কারাউনে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ কাসেম আল-শায়ের নিহত হয়েছেন।

আল-শায়ের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। তার মৃত্যুতে ইরান-সমর্থিত দলটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে বিরুদ্ধে হামলা চালানোর ক্ষমতা হারাবে।

 


 

হিজবুল্লাহ আল-শায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইসরায়েলের এই হামলার জবাবে উত্তর ইসরায়েলের দুটি স্থানে ডজন কাতিউশা রকেট ও বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

তবে আইডিএফ জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিছু প্রজেক্টাইল আটকানো হয়েছে এবং অন্যগুলো একটি খোলা জায়গায় পড়েছিল।

 

বুধবার আইডিএফ জানিয়েছে, গত রাতে তরা ৩০টি হিজবুল্লাহর লঞ্চার ও দক্ষিণ লেবানন এলাকার সন্ত্রাসী অবকাঠামোর সাইট এলাকায় আক্রমণ করেছে। ওই স্থানগুলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল।


 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, রাতে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে।

যার মধ্যে কয়েকটি আল-কলাইলেহ শহরের বিভিন্ন সম্পত্তি, ফসল ও ভবনের ক্ষতি সাধন করেছে।

 

বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ আরেকজন যোদ্ধা নিহতের কথা জানিয়েছে, তবে তার মৃত্যুর স্থান বা কারণ কোনোটাই জানায়নি। এতে হামলার কথাও বলা হয়নি। অন্যদিকে এ ঘটনায় লেবাননের জরুরি পরিষেবা রাচাফে ১২ জন আহতের কথা জানিয়েছে।


 

৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে।