NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৭


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৭

যুক্তরাষ্ট্রে একটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং অনেকেই আহত হয়েছে। একটি বাণিজ্যিক যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে তারা হতাহত হয়। মিসিসিপি অঙ্গরাজ্যের ভিক্সবার্গের পূর্ব দিকে স্থানীয় সময় শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব জানিয়েছে।

 

ওয়ারেন কাউন্টির করোনার ডগ হাসকি বলেছেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬ ও ১৬ বছর বয়সী দুই ভাই-বোনও ছিল। অন্যদিকে মিসিসিপি হাইওয়ে প্যাট্রল জানিয়েছে, ৩৭ জন যাত্রীকে ভিক্সবার্গ ও জ্যাকসনের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের আঘাতের ধরন এখনো জানা যায়নি।

হাইওয়ে টহল অনুসারে, ছয় যাত্রীকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং সপ্তম একজন হাসপাতালে মারা যায়।

 

এদিকে দুর্ঘটনাটি তদন্তাধীন বলে কর্মকর্তারা জানিয়েছেন।