NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, এক লাখ টাকা জরিমানা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, এক লাখ টাকা জরিমানা

 


শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর এলাকার হাজীপুরে অবস্থিত অবৈধ অস্বাস্থ্যকর পরিবেশে স্থাপিত ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বারংবার ব্যবহৃত ভোজ্য তেল, অখাদ্য রং ও মিথ্যা তথ্যবিশিষ্ট প্যাকেটজাত খাদ্য পাওয়া যায়। এছাড়া কোন ধরণের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করেন জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া।

এ সময় তিনি নিবন্ধন না থাকায়, মিথ্যা তথ্য খাদ্যের প্যাকেটের গায়ে প্রচারের জন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মেসার্স নুপুর এন্ড ফুড প্রোডাক্টস এবং মিতালী ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে নরসিংদী সদরের স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নরসিংদীর জেলা প্রশাসন বদ্ধপরিকর।