NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে। 

দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) তথ্য অনুসারে, চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় দুই হাজারজন।

এ ছাড়া বন্যায় দুই লাখ পাঁচ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

গতকাল মঙ্গলবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১৭০ জনের মৃত্যু, এক হাজার ৯৪১ জন আহত এবং দুই লাখ পাঁচ হাজার ৩৩৮ জন তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কয়েকটি অঞ্চলে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।