NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৪, ০৪:৪৫ পিএম

আইসিসির  চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১ ডিসেম্বর আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করবেন জয় শাহ।

স্বাধীন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। জয় শাহ ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি এবং ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয়বার দায়িত্ব পালনের সুযোগ থাকলেও নির্বাচন করবেন না তিনি।

অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন করতে হচ্ছে না জয় শাহর। নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ জানিয়েছেন, ক্রিকেটকে বৈশ্বিক করতে অবদান রাখতে চান তিনি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত করতে চান ক্রিকেট। 

 

আইসিসির বার্তায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ।

ক্রিকেটকে বৈশ্বিক করতে আমি আইসিসি কর্মকর্তা ও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবন্ধ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আরো ব্যাপক ও জনপ্রিয় করা।’