NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা,বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল (২৭ এপ্রিল) বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী সরকারী কলেজের শহীদ মিনার চত্তরে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালন করেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির। পরে সেচছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাকারিয়া জাকির,উপজেলা আহবায়ক মোঃ মেহেদী হাসান মিঠু, যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান বাপ্পি, পৌর শাখার আহবায়ক তোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক রাশেদুর রহমান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।