NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ময়মনসিংহ বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৮ এএম

ময়মনসিংহ বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম ও ক্রিলিক” শীর্ষক  সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৭ জুলাই ২০২২ তারিখ ময়মনসিংহ বিভাগের এলজিইডির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কামরুল ইসলাম সিদ্দিক অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম্) এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত প্রশিক্ষণে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন জুমের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্ধোধন করেন। এসময় তিনি বলেন, ক্রিলিক হবে এলজিইডির মুখচ্ছবি। ক্রিলিক প্রতিষ্ঠায় এলজিইডির সকল পযার্য়ের প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে, কারণ আগামীর বিশ্ব হবে জলবায়ু মোকাবেলা চ্যালেঞ্জ করে টিকে থাকার জন্য এখনই নিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রকৃত সময়।    

 

এলজিইডির ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ক্রিলিকের পরিচালক গোপাল কৃষ্ণ দেবনাথ, ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জে এম আজাদ হোসেন ও ক্রিম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নাজমুল হাসান চৌধুরী, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম।

 

ময়মনসিংহ অঞ্চলের অধীনে ৪টি জেলার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকেীশলী, উপজেলা সহকারী প্রকৌশলীসহ মোট ৭০ জন প্রকৌশলী দিনব্যাপী সচেতনতামূলক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।