NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

‘আমি তো ওনার বউ লাগি না’, ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ১০:৫০ পিএম

‘আমি তো ওনার বউ লাগি না’, ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সব এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান। গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি।

তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। 

 

এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।

 

পিয়া জান্নাতুল বলেন, ‘আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।’

তিনি আরও বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।

কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’

 

বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন। প্রায়ই সরকারের সমালোচনাও শোনা যেত তার কন্ঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি।