NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে ইউনাইটেড স্টেট ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) গঠিত : শাহ নেওয়াজ প্রেসিডেন্ট, শেখ গালিব সেক্রেটারি


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২২ এএম

নিউইয়র্কে ইউনাইটেড স্টেট ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) গঠিত : শাহ নেওয়াজ প্রেসিডেন্ট, শেখ গালিব সেক্রেটারি

নিউইয়র্কে বসবাসরত শিক্ষার্থী ও পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণে আত্মপ্রকাশ করলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আকারের ডেমোক্রেটিক ক্লাব ‘ইউনাইটেড স্টেট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। নবগঠিত এই সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক শাহ নেওয়াজ। ফাউন্ডার সেক্রেটারি হিসেবে রয়েছেন, আইটি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান।



গত ১২ আগস্ট জ্যামাইকা হিলসাইডের একটি রেস্টুরেন্টে নতুন এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ সময় শেখ গালিব রহমান, নাফিছা সৈয়দা, নাহিয়ান রহমান, তানভির হোসেন, তাওহিদ, রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নবগঠিত এই ডেমোক্র্যাটিক ক্লাবের বিষয় নিয়ে নাহিয়ান রহমান জানিয়েছেন, কমিউনিটির মানুষের ভোটাধিকারের বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে তুলে ধরবো। মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটির একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে ‘ইউনাইটেড স্টেইট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এই সংগঠনের কমিটি করার পরিকল্পনা নেয়া হয়েছে।