NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তেল আবিবে বোমা হামলার দায় নিল হামাস-ইসলামিক জিহাদ


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৪, ০১:০৭ এএম

তেল আবিবে বোমা হামলার দায় নিল হামাস-ইসলামিক জিহাদ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ সোমবার তেল আবিবে বোমা হামলার দায় স্বীকার করেছে। তারা এ ঘটনাকে ‘আত্মঘাতী অভিযান’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলে আরো হামলার হুমকি দিয়েছে।

ইসরায়েলি পুলিশ এর আগে বলেছিল, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে রবিবারের বিস্ফোরণটি একটি ‘সন্ত্রাসী হামলা’ ছিল।

বিস্ফোরণের পর সেখানে উচ্চ সতর্কতা জারি করা হয়। বিস্ফোরণে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে সন্দেহভাজন আততায়ী বলে বর্ণনা করা হয়েছে।

 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, তারা ‘রবিবার সন্ধ্যায় তেল আবিব শহরে সংঘটিত আত্মঘাতী অভিযানটি পরিচালনা করেছে’।

 

তবে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, আরো গুরুতর হামলা এড়ানো হয়েছে।

এদিকে ‘যত দিন দখলদারদের গণহত্যা, বেসামরিক লোকদের বাস্তুচ্যুত ও হত্যার নীতি অব্যাহত থাকবে’, ততদিন ইসরায়েলে এই ধরনের আরো হামলা চালানোর হুমকি দিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তেল আবিবে পৌঁছনোর পরপরই বিস্ফোরণ ঘটে। তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় অঞ্চলটিতে সফর করছেন।

কূটনীতিকরা বলছেন, গাজা যুদ্ধবিরতি ভয়ানক বৃহত্তর যুদ্ধ এড়াতে সাহায্য করতে পারে।