NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৭ দিনের মধ্যে চালু হবে মেট্রো রেল: পরিবহন উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৪, ০৮:১৪ পিএম

৭ দিনের মধ্যে চালু হবে মেট্রো রেল: পরিবহন উপদেষ্টা

আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল রবিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এমন তথ্য জানান। 

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সব ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। এ জন্য দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

 

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আরো বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যেকোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না।

গুণগত মান বজায় রেখে সব কাজে ব্যয় সংকোচন করতে হবে। একই সঙ্গে দরপত্রের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 

 

মতবিনিময়সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।