NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, ইতিহাসে যা বিরল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৩৬ পিএম

তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, ইতিহাসে যা বিরল

বিরোধী  নেতাকে জেলে দেওয়ার বিতর্কে তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। যা দেশটির ইতিহাসে বিরল। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের এক বিরোধী দলীয় আইনপ্রণেতাকে। এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। এক সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনপ্রণেতারা। 

এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিরোধীদলীয় নেতা আহমেত সিক বক্তৃতা দেওয়ার সময় তার দিকে ধেয়ে আসেন ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতারা।

এ সময় তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আরো কয়েকজন এই হাতাহাতিতে যোগ দেন। কেউ কেউ অন্যদের আটকানোরও চেষ্টা করছেন। স্পিকারের পোডিয়ামে রক্ত ছড়িয়ে পড়তেও দেখা গেছে।
তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা বিরল।

 

গত জুন মাসে কথিত জঙ্গি যোগসূত্রের জন্য দক্ষিণ-পূর্ব তুরস্কে ডিইএম পার্টির মেয়রকে আটকের ঘটনা নিয়ে তার দলের আইনপ্রণেতাদের সঙ্গে ক্ষমতাসীন একেপির আইনপ্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৩ সালে সমাজকর্মী ওসমান কাভালাকে নিয়ে সরকার উৎখাতের অভিযোগ ওঠে বিরোধী নেতা আতালয়ের বিরুদ্ধে। ২০২২ সালে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ওসমান কাভাল ও আতালয় উভয়ই কারাগারে আছেন।

তাদের দু’জনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

 

কারাগারে থাকার পরেও গত বছর এমপি নির্বাচিত হন তুরস্কের বিরোধী দল টিআইপির নেতা আতালয়। পরে তার সংসদ সদস্য পদ স্থগিত হয়। তবে আদালত পরে তার সংসদ সদস্য পদ ফিরিতে দেওয়ার নির্দেশ দেন।