NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যে কারণে দেশ ছাড়লেন ববিতা


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৩:৪৯ এএম

যে কারণে দেশ ছাড়লেন ববিতা

করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশের ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। সেখান থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২২ জুলাই বাসায় ফেরেন তিনি। এবার দেশ ছাড়লেন এই নায়িকা।

গত মাসে ববিতার করোনা আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তার ছোট বোন অভিনেত্রী চম্পা।

সে সময়ই তিনি জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দেবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। আর এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলের কাছে। অবশেষে শুক্রবার ( ৯ আগস্ট) দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা।

 

যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।

 

এদিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও করোনা হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলের কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।