NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ওসি প্রদীপের ২০ ও তার স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫৬ পিএম

ওসি প্রদীপের ২০ ও তার স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার রায় দেয়া হয় আজ।

এতে বরখাস্ত ওসি প্রদীপের ২২ বছর ও তার স্ত্রী চুমকির ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই সময় প্রদীপ কারাগারে থাকলেও চুমকি পলাতক ছিলেন। গত ২৩ মে (মঙ্গলবার) আদালতে আত্মসমর্পণ করেন চুমকি। ২৯ মে (রোববার) মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও জেরা শেষ হয়।

প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয় মামলায়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছেন। তার স্ত্রীও দুদকের মামলায় কারাগারে আছেন।