NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৯:২০ পিএম

কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে টিভি বিতর্ক করতে সম্মত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ সেপ্টেম্বর ফক্স নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিতে চান তিনি। তবে ৫৯ বছর বয়সী কমলা বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, তা স্পষ্ট নয়। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন বিতর্কটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

 

সঞ্চালনা করবেন ফক্স নিউজের ব্রেট বেয়ার ও মার্তা ম্যাককালাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কমলা হ্যারিসের সঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর বিতর্ক করতে ফক্স নিউজের সঙ্গে সম্মত হয়েছি। বিতর্কটি ‘ঘুমন্ত’ জো বাইডেনের সঙ্গে এবিসি নিউজে হওয়ার কথা ছিল। কিন্তু বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ায় বিতর্কটি আর হচ্ছে না।

 

৭৮ বছর বয়সী ট্রাম্প বলেন, বিতর্কটি গ্রেট কমনওয়েলথ অব পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে। বাইডেনের সঙ্গে বিতর্কের জন্য যেসব নিয়ম নির্ধারণ করা হয়েছিল, কমলার সঙ্গে বিতর্কেও একই নিয়ম থাকবে। তবে বিতর্কে দর্শক-শ্রোতার অংশগ্রহণ থাকবে। কমলা হ্যারিস বিতর্কের নতুন শর্তে রাজি হবেন কি না, তা স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে তাঁর প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

 

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত কমলা

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। দলীয় প্রতিনিধিদের এক ভোটে গত শুক্রবার তাঁকে মনোনীত করা হয়। দুই হাজার ৩৫০ জন ডেমোক্র্যাট প্রতিনিধি কমলাকে ভোট দেন, যা মনোনয়নের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে বেশি। ডেমোক্র্যাটরা বলছেন, দলের তিন হাজার ৯২৩ জন প্রতিনিধি কমলাকে ভোট দেবেন।

এই ভোট আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। প্রতিক্রিয়ায় কমলা বলেন, তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত।